লক্ষ্মীপুরে সদর এমপির ত্রাণ বিতরণ অব্যাহত, খুশি সুবিধাভোগীরা
করোনা মহামারি সময়ে কাজ বন্ধ হয়ে যায় খেটে খাওয়া মানুষের। এসময় কাদ্য সংকট মোকাবেলায় লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামালের পক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দেয় এমপির ব্যক্তিগত সহকারী বায়েজিদ ভূঁইয়া। রাতদিন নিজ কাঁধে বহন করে কর্মহীন পরিবারের ঘরে পৌঁছে দিচ্ছেন এসব ত্রাণ।
১৪ তম দিনে আজ শনিবার(১১ এপ্রিল) সদরের ভুক্তভোগী হিন্দু-মুসলিম পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতি মুহুর্তে এমপির পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে বেজায় খুশি খেটে খাওয়া মানুষ গুলো। সদরের বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে শুরু করে এসব ত্রাণ বিতরণ চলে রাত পর্যন্ত।
সাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির ত্রাণ এভাবে অব্যাহত থাকবে বলে জানান এমপির ব্যক্তিগত সহকারী ও সাবেক যুবলীগের বায়েজিদ ভূঁইয়া।
কেএ/বার্তাবাজার