শরীয়তপুরে প্রধানমন্ত্রী নির্দেশে প্রনোদনার আউশ ধানবীজ ও সার বিতরণ

কৃষি বান্ধব প্রধনমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে ১১ এপ্রিল শনিবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার ১ হাজার ১ শ ৫৩ জনের মাঝে নিরাপদ দুরত্ব বজায় রেখে প্রনোদনার আউশ ধান বীর ও সার বিতরণ করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মাঠ থেকে বিতরন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রতন কুমার ঘোষ।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সরকারের আন্তরিক প্রচেষ্টায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উৎপাদন ধারা অব্যাহত রাখতে আউশ উৎপাদন বৃদ্ধির কল্পে উপজেলার ১ হাজর ১ শ ৫৩ জন কৃষকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০১৯-২০ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হযেছে।

প্রতি বিঘা আউশ উৎপাদনের লক্ষ্যে প্রতিজন কৃষক পাচ্ছে ৫ কেজি উফসী বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। এসময বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর