বরগুনায় ধর্ষণ করার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলীতে ত্রাণ দেওয়ার নামে, ধর্ষণ করার অভিযোগে ইউপি সদস্য আনোয়ার খানের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা করেছে ভুক্তভোগি মেয়ে।

বৃহস্পতিবার(০৯ এপ্রিল) রাত ৮টার বরগুনার তালতলী থানায় একটি ধর্ষনের মামলা করা হয়েছে। মামলা সূত্রে ও অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার শারিকখালী ইউনিয়ের পূর্ব বাদুরগাছা এলাকার করোনা ভাইরাসের কারনে দিনমজুর সোবাহান কোনো কাজকর্ম না করতে পেরে বেকার হয়ে পড়ে তার পরিবারটি। এর জন্য তার পরিবার খাদ্য সংঙ্কটে পড়ে।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে গত ৬ এপ্রিল সোমবার জানালে তিনি তাদের নাম সরকারী সহায়তার তালিকাভুক্ত করার জন্য ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আনোয়ার খানের কাছে যায় সোবাহান। তিনি সেই সময় তার মেয়েকে জাতীয় পরিচয় পত্রের কার্ড নিয়ে আসতে বলেন। পরেদিন ৭ এপ্রিল মঙ্গালবার বিকেল ৫টার দিকে ঐ দিনমজুর সোবাহানের বিবাহিত মেয়ে ইউপি সদস্যর বাড়িতে গেলে এই সুযোগে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া বলেন,ভিকটিম বাদি হয়ে ইউপি সদস্য আনোয়ার খান কে আসামী করে ৯/১ ধারায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা ধায়ের করেন । তাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর