চাঁদপুরে নারায়ণগঞ্জফেরত আরও একজন করোনায় আক্রান্ত

চাঁদপুরের মতলব উপজেলায় ২৬ বছর বয়সী আরও এক যুবক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই যুবক নারায়ণগঞ্জফেরত বলে জানা গেছে।

এনিয়ে চাঁদপুরে নারায়নগঞ্জ ফেরত দুই যুবকের করোনা রিপোর্ট পজেটিভ হলো। তারা দুইজনই মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তারা নারায়নগঞ্জে গার্মেন্টেসে চাকরি করতেন।

চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারায়নগঞ্জ থেকে চাঁদপুর জেলায় আসা ৮৩২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত দুই যুবকের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া দুই যুবকের বাড়ির পার্শ্ববর্তী আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তাদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও জানান সিভিল সার্জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর