রাজধানীর রামপুরার উলনে বিদ্যুৎ সাবস্টেশনে একটি ট্রান্সফর্মারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে করে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে নগরীর বিভিন্ন এলাকায়। এ সময় দেখা যায়, বিদ্যুতের তার পুড়ে নিচে পড়ে আছে। সেই তার দিয়েই বেশ কয়েকটি এলাকায় ছড়িয়েছে আগুন।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) রোমানা সাংবাদিকদের জানান, আমরা সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এমকে