কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা সন্দেহে আক্রান্ত ব্যক্তির শশুরসহ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ ডাক্তারের নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) এ পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তির শ্বশুড় (৬৫) কয়েকদিন আগে করোনা রোগীর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। তারপর থেকেই জ্বর-সর্দি-কাশিতে ভুগছিলেন। দুপুরে খবর পেয়ে উপজেলার চরতেরটেকিয়া গ্রামে ওই ব্যক্তির বাড়িতে যায় উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা দল ও তার নমুনা সংগ্রহ করেন। এদিকে হোসেন্দির আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ ডাক্তারেরও নমুনা সংগ্রহ করে জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (আইপিএইচ) তে পাঠানো হয়।
এ সময় খবর পেয়ে উপজেলার চরতেরটেকিয়ার আক্রান্ত ব্যক্তির শশুরের বাড়ি লকডাউন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান এবং মাইকে ওই বাড়ির আশপাশের লোকদের সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে ঘোষণা দেন।
বার্তা বাজার/এস.আর