খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙ্গে আশাশুনিতে ৪টি গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনির কোলায় প্রবল জোয়ারের চাপ খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙ্গে চারটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার বিঘা মৎস্যঘের পানিতে তলিয়ে গেছে।

শুক্রবার মধ্য রাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামে খোলপেটুয়া নদীর প্রায় এক’শ ২০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়।

স্থানীয়রা জানান, বাঁধটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ মধ্যে রাতের জোয়ারে বাঁধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে যায়। এতে চারটি গ্রামের প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। তারা আরো জানান, বেঁড়িবাধটি দ্রুত সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলকা প্লাবিত হতে পারে।
প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, বেড়িবাঁধ ভেঙ্গে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালী গ্রামে প্লাবিত হয়। এতে, প্রায় দেড় হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়। তারা আরো জানান, দুই চেয়ারম্যানের নেতৃত্ব স্থানীয়রা স্বেছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের প্রানপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, শনিবার সকালে খবর পেয়ে দুপুরে এক ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি। তা ছাড়া খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেঁড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। বেঁড়িবাধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি আরো জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর