দেশের করোনা ভাইরাসের হটস্পট বলা হচ্ছে নারায়ণগঞ্জকে।শহরটিতে এই পর্যন্ত ৫ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন ভয়াবহ এই ভাইরাসে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন, জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দু’জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের একজন চিকিৎসক।
শনিবার (১১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজের করোনা শনাক্ত করা হয়। নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হন তিনিও।
প্রসঙ্গত, এর আগে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নার্স, ওয়ার্ডবয় ও হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫ জন। মারা গেছেন ৯ জন।
বার্তাবাজার/এসজে