কিশোরগঞ্জে ঢাকার ব্যবসায়ী সেলিম মিয়া (৪৬) নামে একজনের গত ৬ এপ্রিল ভোররাতে জ্বর ও শ্বাসকষ্টে মৃত্যু হয়। মারা যাওয়ার পর নমুনা পরীক্ষার ফলাফলে সেলিম মিয়ার করোনা পজিটিভ ধরা পড়ে। এবার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন মারা যাওয়া সেলিম মিয়ার পরিবারের তিন সদস্য। তার মা, ভাই ও স্ত্রী’র নমুনায় করোনা পজিটিভ ধরা পড়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মারা যাওয়া সেলিম মিয়ার পরিবারের তিন সদস্যের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে করিমগঞ্জে মারা যাওয়া সেলিম মিয়া এবং তার পরিবারের তিন সদস্য রয়েছেন।
এছাড়া কিশোরগঞ্জ শহরের আলোরমেলা এলাকার একজন চিকিৎসক ও বত্রিশ এলাকার একজন নারী স্বাস্থ্যকর্মী, ভৈরব থানার একজন পুলিশ কর্মকর্তা (এসআই), ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের একজন নারী ও ইটনা সদর ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্য এবং পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী চরপাড়া এলাকার এক ব্যক্তি।
বার্তাবাজার/এমকে