ঠাকুরগাঁওয়ে প্রবেশকারী ব্যাংক কর্মকর্তাকে ফেরত পাঠাল প্রশাসন

অনুমতি না নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করায় স্বপরিবারে এক ব্যাংক কর্মকর্তাকে ফেরত পাঠিয়েছে প্রশাসন। এসময় ওই ব্যাংক কর্মকর্তাকে বহনকারী মাইক্রো বাসের চালককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার দুপুরে শহরের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পাশ্ববর্তী লকডাউনকৃত জেলা নিলফামারী থেকে উত্তরা ব্যাংকের ম্যানেজার তার পরিবারকে নিয়ে মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁওয়ের ইসলামবাগে ভাড়া বাসায় আসেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন সদর থানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে সরকারী আদেশ অমান্য করায় ওই ব্যাংক কর্মকর্তাকে তাৎক্ষণিক স্বপরিবারে ঠাকুরগাঁও ত্যাগের নির্দেশ দেন এবং তাদের বহনকারী মাইক্রো ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর