গত ৬ দিনেই দেশে নতুন আক্রান্ত ৩৯৪, প্রথম ২৮ দিনে ছিল ৮৮

দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল মার্চের ৮ তারিখ। তার পর ধীর গতিতে এই সংখ্যা বাড়তে থাকে ৫ এপ্রিল পর্যন্ত। এরমাঝে ২৮ মার্চ নতুন করে কেউ আক্রান্ত হয়নি বরং সুস্থ হয়েছিল ৪ জন।

৫ই এপ্রিল আইইডিসিআরের বিশেষ বুলেটিনে জানানো তথ্য মতে ২৮ দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৮। কিন্তু এপ্রিলের ৫ তারিখ থেকে শনিবার (১১ এপ্রিল) শুধু এই ৬ দিনেই দেশে নতুন করে আক্রান্ত হয় ৩৯৪ জন।

আইইডিসিআরের নিয়মিত বুলেটিন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও দেখা যায়, দেশে করোনা রোগী পাওয়ার দিন থেকে শুরু করে ৫ এপ্রিল পর্যন্ত এই ২৮ দিনে মট ৮৮ জন আক্রান্ত হলেও সুস্থ্য হয়েছিল ৩৩ জন। এরপর থেকে সুস্থ হওয়ার তালিকায় স্থবিরতা নেমে আসে। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে দ্বিগুন হয়ে গেলেও সুস্থের সংখ্যা বাড়েনি।

সর্বশেষ শনিবারে (১১ এপ্রিল) প্রকাশিত তথ্যে নতুন আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি পাওয়া গেছে নতুন সুস্থ হওয়ার খবরও। ৩ জন রোগী নতুন করে সুস্থ হওয়ায় দেশে করোনা ভাইরাসকে জয় করে বাড়ি ফেরা মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ এ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর