কক্সবাজারে অভ্যন্তরীণ সড়কে লকডাউনের নামে ব্যারিকেড দেয়া যাবেনা

করোনা বিস্তার রোধ করার নামে কক্সবাজারের কোন এলাকার অভ্যন্তরীণ সড়কে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ না করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

গতকাল শুক্রবার রাতে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেইজ বুক পেইজে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এসংক্রান্ত একটি স্ট্যাটাস পোস্ট করেন।

গত ৮ এপ্রিল কক্সবাজার জেলা লকডাউন করা হয়েছে। তার পরবর্তীতে জেলার আওতাধীন উপজেলা গুলোতে বেশ কিছু এলাকায় নিজের নিরাপত্তার স্বার্থে জনপ্রতিনিধিসহ এলাকার লোক জন মিলে লকডাউন করে দেয়। তবে তারা অতি উৎসাহী হয়ে প্রশাসনের অনুমতি না নিয়ে লকডাউনের নামে অভ্যান্তরীন সড়ক গুলোতে বাঁশ ও কাঠ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে। ওই সব এলাকায় বসবাসরত জনসাধারণ, বয়োবৃদ্ধ রোগী ও জরুরী প্রয়োজনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই জনসাধারণের সামগ্রীক সমস্যার কথা বিবেচনা করে জেলা প্রশাসন জণস্বার্থে এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্ভরযোগ্য সূত্র।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর