কিশোরগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০, মৃত্যু-১

কিশোরগঞ্জে নতুন করে আরও ৩ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। তারা তিনজনই করিমগঞ্জ উপজেলার মারা যাওয়া ব্যক্তির পারিবারের সদস্য বলে জানিয়েছে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান।

এর আগে গতকাল ( শুক্রবার) কিশোরগঞ্জে নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

তারা হলেন, কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলাস্মরণী এলাকায় ১ জন নারী,আলোর মেলা এলাকায় ১ জন চিকিৎসক, ইটনা উপজেলার পাগলসী গ্রামের ১ জন নারী, একই উপজেলার বেতেগা গ্রামের ১ জন মেম্বার, পাকুন্দিয়া উপজেলার ১ জন কৃষক ও ভৈরব থানার একজন পুলিশ কর্মকর্তা ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর