৫ দিন পর নতুন সুস্থ হলেন ৩ জন

দেশে গত ৫ দিনে কোন করোনা শনাক্ত রোগী সুস্থ না হওয়ার পর আজ (১১ এপ্রিল) ৩ জন সুস্থ হয়েছেন। আইইডিসিআরের নিয়মিত বুলেটিনে ৩ জন সুস্থ হওয়ার খবর জানানো হয়েছে। এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৬ এ।

গত ৫ এপ্রিল ৩ জন সুস্থ হওয়ার পর করোনা জয় করে ফিরে আসার মোট সংখ্যা দাঁড়ায় ৩৩ জনে। এরপর থেকে থমকে যায় সুস্থ হওয়ার এই তালিকা। কেউ সুস্থ না হলেও দেশে এই ৫ দিনে করোনা রোগী বেড়ে গিয়েছিল ৩৩৬ জন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে পাওয়া তথ্যমতে দেশে মোট করোনা আক্রান্ত রোগী ৪৮২ জন। গত ৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ৮৮ জন। দেখা যায় শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত এই ৫দিনে ৩৯৪ জন রোগী শনাক্ত হলেও কেউ সুস্থ হয়নি। শনিবারে ৩ জন সুস্থ হওয়ার পর ৫ দিনের স্থবিরতা কেটে সুস্থের সংখ্যা দাঁড়ায় ৩৬ এ।

আইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান পাওয়া যায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর