দেশে করোনাক্রান্তের সংখ্যা বেড়ে ৪৮২, মৃত্যু ৩০

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

প্রথমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪৮২। আমরা আক্রান্তদের মধ্যে আরও তিনজনকে হারিয়েছি। ফলে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

অনলাইন ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের মধ্যে ৭০ ভাগ পুরুষ এবং ৩০ ভাগ নারী। ঢাকায় ১৪ জনের মাধ্যে এবং নারায়ণগঞ্জের ৮ জনের শরীরে এ ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরও বলেন, এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর।

এর আগে, শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৪ জন। এদিন ৬ জনের মৃত্যু হয়েছে। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর