করোনায় আক্রান্তদের মধ্যে ৭০ ভাগই পুরুষ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।
আক্রান্তদের মধ্যে ৭০ ভাগ পুরুষ এবং ৩০ ভাগ নারী।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

এর আগে, শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৪ জন। এদিন ৬ জনের মৃত্যু হয়েছে। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর