কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশ কালে ৯০হাজার পিস ইয়াবা বড়িসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড। এসময় কাউকে আটক করা যায়নি।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদীর জইল্যার দ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে.কমান্ডার এম সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে মিয়ানমার থেকে ইয়াবার চালান আমদানীর তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড টহলদল নাফনদীর জইল্যার দ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে ৯০ হাজার ইয়াবাসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করে। এসময় কোস্টটগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা পাচারকারীরা ইয়াবা ও নৌকা ফেলে সাঁতরিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
উদ্ধারকৃত ইয়াবা ও নৌকা আইনী প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
বার্তা বাজার/এম.সি