দীর্ঘদিন অসুস্থ থেকে এই সপ্তাহে মারা গেলেন এক বৃদ্ধা। লকডকাউনের কারণে আসতে পারেনি ছেলেরা। করোনা ভাইরাসের ভয়ে স্বজনদের মাঝে কোনো লোক তার লাশ ধরেনি। অংশ নেয়নি শেষ যাত্রায়। শেষমেষ মানবিক কিছু মুসলিম প্রতিবেশি যুবক এগিয়ে আসলেন তার লাশ কাঁধে নিতে। তারাই ওই নারীকে আড়াই কিলোমিটার দুরের শ্মশান ঘাটে নিয়ে গেলো শেষ পর্যন্ত।
ভারতের মধ্য প্রদেশের ইন্দরে ঘটা এই ঘটনার ছবি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়ে যায়। ভারতের নাগরিকেরা ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানায়।
ভাইরাল হওয়া ছবিটায় দেখা যাচ্ছে একদল ,উসলিম যুবক মাথায় টুপি পড়ে ও মুখে মাস্ক লাগিয়ে কাঁধে করে ওই বৃদ্ধার মৃতদেহ নিয়ে শশ্মানে যাছেন।
জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গর সোমবার ওই বৃদ্ধা মারা যায়। লকডাউনের কারোনে তার ছেলেরা আসতে পারেনি। আর কোনো আত্মীয় রাজি হয়নি শব যাত্রায় যেতে। তখনই ত্রাতা হয়ে এগিয়ে এলেন এই যুবকরা।
ওই দলের এক যুবক গণ মাধ্যমকে জানায়, ‘‘আমরা তাকে ছোট থেকে চিনতাম। এটা আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে।’’
এই ঘটনার ছবি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ টুইট করে লিখেছেন, ‘‘এটা সমাজে একটা উদাহরণ হয়ে রইল। এটাই আমাদের গঙ্গা-যমুনার সংস্কৃতিকে তুলে ধরেছে। এই দৃশ্য পারস্পরিক সৌভ্রাতৃত্ব ও ভালোবাসাকে আর দৃঢ় করবে।’’
বার্তাবাজার/এসজে