দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮২ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩০ জনে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

এর আগে, শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৪ জন। এদিন ৬ জনের মৃত্যু হয়েছে। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন ১লাক্ষ ২৭৮৭। আর আক্রান্তের সংখ্যা এখন ১৭ লাখ ৮১৬ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর