মানিকগঞ্জে পুলিশ সদস্যসহ আরও ২ জন করোনায় আক্রান্ত

মানিকগঞ্জে পুলিশ সদস্যসহ আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে শিবালয় ও হরিরামপুর দুই উপজেলার ৯ গ্রামের প্রায় ২ হাজার বাড়ি লকডাউন করেছে দিয়েছে প্রশাসন।

জেলা সিভিল সার্জন বলেন, নতুন করে আক্রান্ত দুইজনের মধ্যে একজন শিবালয়ের এক পুলিশ সদস্য। গোপালগঞ্জে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে বাড়িতে আসেন তিনি। পরে করোনা উপসর্গ নিয়ে শিবালয় উপজেলা হাসপাতালে গেলে নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়।

পজিটিভ রিপোর্ট পাওয়ার পর গতরাতে সেখানকার ৮টি গ্রাম লকডাউন করেছে প্রশাসন। এদিকে হরিরামপুর উপজেলার এক প্রেস ব্যবসায়ীর নমুনার রিপোর্ট পজিটিভ হওয়ায় সেখানকার একটি গ্রাম লক ডাউন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর