মহামারি করোন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশের প্রায় সকল ধরণের অফিস বন্ধ করে সরকারি ছুটি ঘোষণা করা হলেও সেই ছুটি পায়নি চা শ্রমিকরা। ছুটির দাবীতে এবার মৌলভীবাজারের কমলগঞ্জের ২৩টি চা-বাগানের সকল শ্রমিক একযোগে মানবন্ধন করেছে ।
সামাজিক দুরত্ব বজায় রেখে শনিবার (১১ এপ্রিল) সকালে তারা এই মানববন্ধন করে।
সকাল ৮টায় উপজেলার শমশেরনগর চা-বাগান কারখানার প্রধান ফটকের সামনে চা বাগান পঞ্চায়েত নিপেন্দ্র বাউরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমকি ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রামভজন কৈরী তার বক্তব্যে বলেন, চা বাগান এলাকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক। চা বাগানে করোনাভাইরাস সংক্রমিত হলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
মানববন্ধন শেষে চা বাগানে সাধারণ ছুটির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করা হবে বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে