রাজবাড়ীতে করোনায় আক্রান্ত ৫ জন

রাজবাড়ীতে পাঁচজনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান।

এদিকে রাজবাড়ীতে পাঁচজনের করোনা পটিটিভ হওয়ার খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনা পজিটিভের তথ্য প্রচারের পাশাপাশি সবাইকে আরও সচেতন ও ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন অনেকে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সবাইকে আরও বেশি সচেতন হতে হবে। জেলার ২৮ জনের নমুনা পরীক্ষার পর পাঁচজনের করোনাভাইরাস ধরা পড়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর