করোনা: বাংলাদেশকে ২৫ কোটি টাকা দেবে সুইজারল্যান্ড

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে ২৫ কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড।

শনিবার (১১ এপ্রিল) ঢাকার সুইস দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

সুইজারল্যান্ড দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, কোভিড-১৯ সংকট মোকাবিলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সুইজারল্যান্ড বাংলাদেশের পাশে রয়েছে।

সুইজারল্যান্ড এই সংকট মোকাবেলায় বাংলাদেশে গৃহীত তাৎক্ষণিক পদক্ষেপে সহায়তার জন্য ২ দশমিক ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা ২৫ কোটি টাকা প্রদান করবে। এই অর্থ স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে।

করোনার ঝুঁকি প্রতিরোধ ও হ্রাস করার জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, সুইজারল্যান্ড তা বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থাগুলোর সঙ্গে মূল্যায়ন করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর