নিজ বাড়িতে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষীপুরের কমলনগর উপজেলায় নিজ বাড়ির দরজার সামনে থেকে বেলাল হোসেন শিমুল নামের স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

চরজগবন্ধু গারমের মৃত নুরুজ্জামানের ছেলে শিমুল লক্ষীপুর সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ও সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে নিহতের বড় ভাই মো. শাকিল বাড়ির দরজায় রাইসমিলের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিমুলকে ঝুলতে দেখেন। তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের লক্ষ্মীপুর সদর হাসপাতাল জন্য মর্গে পাঠায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আবছার বলেন, ধারণা করা হচ্ছে কোনো কারণে শিমুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর