কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রণোদনার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনের আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারাম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আল আমিন প্রমুখ,
প্রথম দিনে ৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান, ডিএসপি ২০ কেজি এমওপি ১০ কেজি করে সার বিতরণ করা হয়।
বার্তা বাজার/এম.সি