করোনায় আক্রান্ত ছিলেন নোয়াখালীতে মারা যাওয়া সেই ইতালি প্রবাসী

নোয়াখালীতে মারা যাওয়া ইতালি প্রবাসী করোনায় আক্রান্ত ছিলেন। ওই প্রবাসীর পরিবারের ২৯ জন সদস্যকে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।

সিভিল সার্জন জানান, ওই প্রবাসীর মরদেহ ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রেখে নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। ফলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় তার দাফন হবে। ওই প্রবাসীর পরিবারের ২৯ জন সদস্যকে সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে ওই প্রবাসী মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

সোনাইমুড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সামাদ বলেন, সোনাপুর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের ইতালি প্রবাসী ওই ব্যক্তি গত মাসে দেশে ফেরেন। কিছুদিন আগে তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা চলে।

গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর