ভোলায় করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

করানো উপসর্গ নিয়ে ভোলায় আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় তার বাড়িসহ স্থানীয় দুটি গ্রাম লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জ্বর, কাশি ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে নমুনা সংগ্রহ করে তাকে দাফন করা হয়।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মোহাম্মদ মহসিন খান এ তথ্য নিশ্চিত করেন বলেন, গত ৫ দিন ধরে আবুল কালাম জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়াও শ্বাসকষ্টে ভুগছিল।

শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ভালো সদর হাসপাতালে রেফার্ড করেন।

ভোলা যাওয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই উপজেলার চরউমেদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম ও ৩ নং ওয়ার্ডের কাশ্মীর গ্রাম ও ফরাজগঞ্জ ইউনিয়নের দুইটি বাড়ি লকডাউন ঘোষনা করে উপজেলা প্রশাসন।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, তার বড় ছেলের বউ গার্মেন্টসকর্মী। গত ৭দিন আগে ঢাকা থেকে এখানে আসে। এ ঘটনায় পুরো এলাকা আতঙ্ক বিরাজ করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর