পদ্মা সেতুতে বসল ২৮তম স্প্যান, দৃশ্যমান ৪২০০ মিটার

মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলাকে সংযুক্ত করে পদ্মা সেতুতে ২৮তম স্প্যান আজ শনিবার সকাল ৯টায় বসানো হয়েছে। এতে পদ্মা সেতুর ৪ হাজার ২০০ মিটার দৃশ্যমান হয়েছে।

পিয়ার-২০ এবং ২১ এর উপর স্প্যানটি বসানো হয়। ২৮তম স্প্যানটি মূল সেতুর একেবারে মাঝের স্প্যান, যার পিয়ার-২০ মুন্সীগঞ্জ প্রান্তে এবং পিয়ার-২১ জাজিরা প্রান্তে (মাদারীপুর) অবস্থিত।

এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সকালে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নিয়ে আসা হয়। ২৭তম স্প্যান বসানোর ঠিক ১৪ দিনের মাথায় বসতে যাচ্ছে ২৮তম স্প্যানটি। চলতি মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকৌশলীদের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর