করোনা চিকিৎসায় ভারতের হাইড্রোক্সিক্লোরোকুইন পাচ্ছে বাংলাদেশসহ ১৩ দেশ

করোনায় এখন পর্যন্ত মোটামুটি কার্যকর হাইড্রোক্সিক্লোরোকুইন নামের ওষুধটি। এবার বাংলাদেশসহ বিশ্বের আরও ১৩টি দেশকে ওষুধটি দিবে ভারত। দেশটির বার্তা সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। বাকি দেশগুলো হচ্ছে, যুক্তরাষ্ট্র, বাহরাইন, স্পেন,, ব্রাজিল, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, সিসিলি, ডোমিনিকান প্রজাতন্ত্র ও জার্মানি।

দেশগুলোর মাঝে যুক্তরাষ্ট্র চেয়ে বসেছে ৪৮ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন পা এইচসিকিউ ট্যাবলেট। কিন্তু ভারত দিতে রাজি হয়েছে ৩৫ লাখ ৮২ হাজার পিস। এছাড়া যুক্তরাষ্ট্রের বিশেষ অনুরোধে ৯ টন অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট দিয়েছে ভারত।

বাংলাদেশকে ২০ লাখ এইচসিকিউ ট্যাবলেট দেয়ার পাশাপাশি নেপাল পাবে ২০ লাখ, ভুটান পাবে ২ লাখ। শ্রীলঙ্কা পাবে ১০ লাখ। আফগানিস্তান পাবে ৫ লাখ। মালদ্বীপ পাবে ২ লাখ ট্যাবলেট।

এইচসিকিউ হলো ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ। করোনাভাইরাস চিকিৎসায় তা উপকারী বলেই মনে করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর