নির্দেশ না মেনে ঢাকা থেকে বের হচ্ছে প্রবেশও করছে লোকজন

করোনা মোকাবিলায় সরকার নিয়েছে কঠোর পদক্ষেপ। রাজধানী থেকে বের হওয়া কিংবা প্রবেশে আরোপ করা হয়েছে কঠোর নিষেধাজ্ঞা। তবে সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে নানা অযুহাতে এখনও অবৈধভাবে প্রবেশ কিংবা ঢাকা ছাড়তে দেখা যাচ্ছে শত শত মানুষকে।

শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর প্রবেশ পথগুলোতে এমন দৃশ্য চোখে পড়ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তদারকি করে জেলা পুলিশের টহল টিম। আজও বিভিন্ন মালবাহী ছোট ট্রাকে করে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেছেন অনেকে। এছাড়া, মোটরসাইকেল ও বিভিন্ন ছোট যানবাহনে চড়েও অনেকে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেন।

এসময় জেলা পুলিশের টহল টিম তাদের ফেরত পাঠান। তবে গাবতলী এলাকায় তুলনামূলক মানুষ এবং যানবাহন কম দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে নগরীর প্রবেশ মুখগুলোতে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নানাভাবে শাস্তি নিশ্চিত করছেন তার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর