পাবনা শিল্প মালিক সমিতির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

পাবনায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া বিসিকের ৫শতাধিক শ্রমিক ও স্থানীয় অসহায় দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে বিসিক শিল্পনগরী এলাকায় এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্য সামগ্রী মধ্যে চাল, ডাল, তেল, লবণ ও আলু রয়েছে। এসব খাদ্য বিতরণ কালে সবাইকে সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়। আর এই দূর সময়ে এলাকার বিত্তবানদের অসহায় মানুষের পাশে দারানোর অনুরোধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পাবনা’র শিল্প মালিক সমিতির সভাপতি ইদ্রিস আলী বিশ^াস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশাররফ হোসেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, শাহাদত হোসেন ডাবলু , হাসান আলীসহ বিসিক শিল্প এলাকা’র বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্বত্ত অধিকারী বৃন্দ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর