রাজধানীর যে সব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে

দেশে করোনা রোগীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আইইডিসিআরের দেয়া সর্বশেষ ব্রিফিংমতে গত ৪৮ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে ২০৬ জন। প্রাণ গেছে ৭ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জন। মারা গেছেন ২৭ জন।

গত ৪৮ ঘণ্টায় ঢাকাতেই সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। ঢাকার ৬১ এলাকায় ৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ৬২ এবং শুক্রবার ৩৭ জনকে শনাক্ত করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনার নেতৃত্বে এই বুলেটিন প্রচার হয়।

জানা যায়, সারাদেশে মোট আক্রান্তের মাঝে রাজধানী ঢাকাতেই আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। ঢাকার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মিরপুর। মিরপুরের বিভিন্ন এলাকায় মোট ৪২ জন শনাক্ত হয়েছে। আইইডিসিআরের হিসাব অনুযায়ী ঢাকায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ মিরপুরে ৪২ জন,

উত্তরায় ১৬ জন,
ধানমণ্ডিতে ১৩,
বাসাবোতে ১১ জন,
মিরপুর-১ এ ১১,
ওয়ারীতে ১০ জন।

এছাড়া রাজধানীর করোনা শনাক্ত স্থানগুলো হল- আগারগাঁও ২, আদাবর ১, মোহাম্মদপুর ৮, হাজারীবাগ ৩, উর্দু রোড ১, আজিমপুর ৪, বুয়েট এলাকা ১, লালবাগ ৮, চকবাজার ৩, ইসলামপুর ২, লক্ষ্মীবাজার ২, নারিন্দা ১, দয়াগঞ্জ ১, সোয়ারীঘাট ৩, ওয়ারী ১০, কোতোয়ালি ১, ধোলাইখাল ১, বংশাল ৪, যাত্রাবাড়ী ৬, শনির আখড়া ১, বসিলা ১, ধানমণ্ডি ১৩, জিগাতলা ৩, সেন্ট্রাল রোড ১, গ্রিন রোড ৩, শাহবাগ ২, হাতিরপুল ২, পুরানা পল্টন ২, মুগদা ১, ইস্কাটন ১, বেইলি রোড ৩, মগবাজার ২, শান্তিনগর ২, বাসাবো ১১, রামপুরা ১, হাতিরঝিল ১, শাহজাহানপুর ১, বাড্ডা ২, বসুন্ধরা আবাসিক এলাকা ৩, নিকুঞ্জ ১, আশকোনা ১, মানিকদী ১, উত্তরা ১৬, বেড়িবাঁধ ১, গুলশান ৬, বনানী ১, রাজারবাগ ১, মহাখালী ২, বেগুনবাড়ী ১, তেজগাঁও ২। মিরপুরে মোট আক্রান্ত ৪২; কাজীপাড়া ১, মিরপুর ১০ নম্বর ৩, মিরপুর ১১ নম্বর ৬, মিরপুর ১২ নম্বর ২, মিরপুর ১৩ নম্বর ১, মিরপুর ১ নম্বর ১১, শাহ আলীবাগ ২, টোলারবাগ ৮, উত্তর টোলারবাগ ৬, পীরেরবাগ ২। শুক্রবার এর সঙ্গে আরও ৩৭ জন যুক্ত হয়েছে।

এদিকে আইইডিসিআর পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। বয়স অনুপাতে এদের দু’জনের বয়স ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, ৫০ থেকে ৬০ বছরের মধ্যে আছেন দু’জন, ৭০ থেকে ৮০ বছরের মধ্যে একজন এবং আরেকজনের বয়স ৯০ বছর। এদের মধ্যে তিনজন ঢাকার, দু’জন নারায়ণগঞ্জের এবং একজন পটুয়াখালীর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর