ছুটিতে দেশে ফেরা প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়বে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মরণঘাতী করোনা পরিস্থিতির ছুটিতে দেশে ফিরে যারা কাজে ফিরতে না পারায় যে সকল প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা আবারও সংশ্লিষ্ট দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ শনিবার (১১ এপ্রিল) এক ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ‘চাকরি করা অবস্থায় বাংলাদেশে ছুটিতে এসেছেন এবং মেয়াদ শেষ হয়ে যাবার পরেও বিমান যোগাযোগ না থাকার কারণে এবং লকডাউনের কারণে কর্মস্থলে ফিরতে পারেননি, সংশ্লিষ্ট সরকার তাদের ছুটির বা ভিসার মেয়াদ বাড়িয়ে দেবেন। এই কারণে তাদের চাকরিচ্যুত করা হবে না ‘
মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইবোনদের প্রশ্নের উত্তরে জানাচ্ছি, যারা চাকুরী করা অবস্থায় বাংলাদেশে ছুটিতে এসেছেন এবং মেয়াদ…
Gepostet von Mohammed Shahriar Alam am Freitag, 10. April 2020
প্রবাসীদের প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম জানান, ‘এই বিষয়গুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশেস্থ দূতাবাসগুলো নিশ্চিত করেছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোও সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দপ্তরগুলোর সাথে নিশ্চিত করেছে।’
বার্তাবাজার/এমকে