ইতালিতে ১০০ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল করোনা

অদৃশ্য ঘাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে এই পর্যন্ত ১০০ চিকিৎসক পারণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য সংস্থা এফএনওএমসিইও।

জানা যায়, ইতালিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মহামারিতে ১০০ জন ডাক্তার মারা গিয়েছেন। একসাথে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০ জন নার্স।

পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারর্সে দেয়া সর্বশেষ তথ্যানুসারে, শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত ইতালিতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু হয়েছে ৫৭০ জনের। এছাড়া করোনায় আক্রান্ত ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

অন্যদিকে, বিশ্বব্যাপী করোনায় প্রাণহানি লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর