মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৭ জনে। এরমাঝে, শুধু নিউইয়র্কের বাসিন্দাই ৯৮ জন।
শুক্রবার (১০ এপ্রিল) মৃত্যু হওয়া ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি ব্রঙ্কসের ব্যবসায়ী গিয়াস উদ্দীন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রঙ্কসের আইনস্টাইন হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
একদিন আগেই চিকিৎসক রেজা চৌধুরী, নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্য জামিল সারোয়ার জনির বাবাসহ চারজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
বার্তাবাজার/এমকে