মন্ত্রীর স্ত্রী-কন্যা ঘরেই নিজ হাতে মাস্ক বানাচ্ছেন

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার মন্ত্রীর স্ত্রী ও কন্যা ঘরে বসে নিজেদের ও বাইরের মানুষের জন্য মাস্ক বানাচ্ছেন এমন একটা ছবি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। ভারতের জ্বালানী, প্রাকৃতিক গ্যাস ও ইস্পাতমন্ত্রী ধর্মেন্দু প্রধানের স্ত্রী মৃদুলা ও মেয়ে নামিসার ঘরে বসে সেলাই মেশিনে মাস্ক তৈরীর এই ছবি এখন ব্যাপক সাড়া ফেলে দিয়েছে ইন্টারনেটে।

নিজের টুইটার একাউন্টে এক বার্তায় ভারতের কেন্দ্রীয় ওই মন্ত্রী জানান, নিজের ঘরের মানুষ ছাড়াও তারা সমাজের অন্যদের কথা ভেবে পুনরায় ব্যবহার করা যায় এমন মাস্ক তৈরি করছেন। আমি আমার স্ত্রী মৃদুলা ও কন্যা নামিসার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আসলে আমরা আমাদের অবস্থান থেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের জন্য ও সমাজের কিছু অংশের জন্য সামান্য করার চেষ্টা করছি মাত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ মোদিও জনগণকে মাস্ক পরার এবং ঘরে বসে তৈরি করতে উদ্বুদ্ধ করেছেন। তবে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. হর্ষ বর্ধন জানিয়েছেন, ঘরে তৈরি মাস্কগুলো ধুলাবালি এড়াতে এবং যাদের হালকা শ্বাস কষ্ট রয়েছে তারা ঘরের বাইরে গেলে এই মাস্ক ব্যবহার করবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর