প্রাণঘাতী করোনায় সুরক্ষার জন্য ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদকে কারখানা বানিয়ে সেখানে মাস্ক তৈরি করছেন নারী স্বেচ্ছাসেবীরা।
ইরানের রাজধানী তেহরানের একটি মসজিদকে কারখানা বানিয়ে সেখানে মাস্ক তৈরি করছেন নারী স্বেচ্ছাসেবীরা। বিশ্বের অন্য দেশের মতো ইরানেও মাস্কের সংকট রয়েছে।
সেই সংকট মেটাতে কারখানার শ্রমিকদের মতো সারিবদ্ধভাবে টেবিলের সামনে দাঁড়িয়ে প্রায় ১৫ জন নারী সেলাই মেশিনে মাস্ক তৈরি করছেন। এসব নারীর শরীরে রয়েছে কালো চাদর। এতে বোঝা যায় তারা ইরানের বিপ্লবী সরকারের অনুগত মিলিশিয়া বেসিজের সদস্য।
বার্তাবাজার/এমকে