ঘরে মানুষকে আটকে রাখা যাচ্ছেই না। অপ্রোয়োজনেই বেশি বাইরে ঘুরাঘুরি করছে মানুষজন। যেসব ঝুঁকিপূর্ণ এলাকায় লকডাউন করা হয়েছে সেখানেও মানছে না লকডাউনের নিয়ম। সেই যায়গাগুলোতেও অকারণে বাইরে ঘুরাঘুরি করছে মানুষজন। স্থানীয় জনপ্রতিনিধিরা অনুরোধ করেও মানুষকে ঘরে রাখতে পারছে না।
এমনই দৃশ্যের দেখা মিলল পুরান ঢাকার চুরিহাট্টায়। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধায় সন দোকান বন্ধ থাকলে সরু গলির একটা জিলাপির দোকান খোলা। সেখানে কিছু মানুষ ভিড় করে আড্ডা দিয়ে গরম গরম জিলাপি খাচ্ছে। করোনা পরিস্থতি নিয়ে গোটা বিশ্ব যেখানে স্থবির সেখানে কোনো বিকার নেই এখানকার বাসিন্দাদের। তারা বাসা থেকে বের হয়েছেন জরুরী প্রয়োজনে। জরুরী প্রয়োজনটা হচ্ছে জিলাপী কেনা!
ওয়ার্ড কাউন্সিলর এবং পুলিশ সদস্যরা বাসায় থাকার আহবান জানানোর পর তাৎক্ষনিকভাবে সড়ে গেলেও পরক্ষণেই আবারো বেরিয়ে আসছেন তারা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক সবাইকে সচেতন করে বলেন, আপনারা ঘরে থাকুন, আপনাদের সেবার জন্য আমরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছি। আমাদেরকে ঠিক করে কাজ করতে দেন। কেউই না খেয়ে মারা যাবে না।
আইইডিসিআরের সবশেষ তথ্য অনুযায়ী, পুরান ঢাকার আজিমপুর, চকবাজার, উর্দুরোড ও লালবাগে করোনা আক্রান্ত রোগী রয়েছেন এখন পর্যন্ত ১৬ জন।
বার্তাবাজার/এসজে