রাস্তার পাশে পড়ে থাকে এক বেওয়ারিশ বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বরিশালের আগৈলঝাড়া্র পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) ভোর থেকে স্থানীয় পয়সার হাট ব্রীজের কাছে রাস্তার উপর আনুমানিক ৬৫ বছর বয়স্ক এই নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। করোনাভাইরাসে মৃত ভেবে কেউ ভয়ে কাছেও যায়নি। বিকালে পুলিশ এসে লাশ্তি উদ্ধার করে নিয়ে যায়।
জানা যায়, কয়েকদিন ধরে ওই বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। তবে তার নাম-পরিচয় কেউ জানেন না। তার চলাফেরা দেখে ভবঘুরে মানসিক রোগী মনে হয়েছে। শুক্রবার ভোরে কয়েকজন লোক রাস্তায় বের হলে ওই স্থানে বৃদ্ধার লাশটি পড়ে থাকতে দেখেন। করোনাভাইরাসের এ সংকটময় পরিস্থিতিতে লাশটি পড়ে থাকতে দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। এ কারণে কেউ লাশের কাছে যাওয়ার সাহস পায়নি।
স্থানীয় চৌকিদার দুপুর আড়াইটার দিকে থানায় ফোন করে জানান, রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। তবে করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ ভিড়ছে না।
খবর পেয়ে তিনি (ওসি আফজাল হোসেন) পুলিশ সদস্যদের নিয়ে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
বার্তাবাজার/এসজে