মহামারি করোনাভাইরাসে ব্রিটেনে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৫৮ জনে। নতুন করে সংক্রমিত হয়েছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরে।
ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিদিন গড়ছে রেকর্ড। প্রতি দেড় মিনিটেরও কম সময়ে একজন করে করোনার সাথে লড়াইয়ে হেরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছেন। এদিকে সংক্রমণ ঠেকাতে ইস্টার সানডের ছুটিতে নাগরিকদের ঘরে থাকতে বলেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
আক্রান্ত সংখ্যা সবচেয়ে বেশি লন্ডন শহরেই। ব্রিটেনের অন্যান্য শহরের তুলনায় এখানে সবচেয়ে বেশি বাংলাদেশির বসবাস। লকডাউনে কর্মব্যস্ত শহরটি এখন যেন প্রাণহীন।
বার্তাবাজার/এমকে