মরণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ২০৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ০২ হাজার ৮৭৬ জন। মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা আগেও সতর্ক করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। তাদের পূর্বাভাস মতোই এবার মৃত্যু বাড়ছে আমেরিকায়।
ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়ে, অসহায় ভাবে এ মৃত্যুর মিছিল চোখের সামনে দেখা যে কত যন্ত্রণার, ট্রাম্প তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। সম্ভবত সেই মানসিক চাপ থেকেই করোনার চিকিত্সায় জরুরি হয়ে পড়া হাইড্রক্সি-ক্লোরোকুইন না পেলে, বন্ধুদেশ ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের হুমকি দিতেও পিছপা হননি ট্রাম্প।
দেশটির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। এরপরের অবস্থানে রয়েছে নিউ জার্সি।
বার্তাবাজার/এমকে