জর্দানে খাদ্য সংকটে অবৈধ বাংলাদেশী প্রবাসীরা, পাশে নেই দূতাবাস

দেশ ছেড়ে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ জর্দানে বসবাস করেন প্রায় দেড় লাখের মত বাংলাদেশি মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর মাঝে ৩০ হাজার আছেন অবৈধ। চলমান করোনায় তারাই আছেন সবচেয়ে বিপদে। কাজ নেই বলে খাবারও নেই তাদের পেটে। কিন্তু এমন বিপদেও পাশে নেই সেখানে বাংলাদেশি দূতাবাস। তারা বলছে ‘এখনই ত্রাণ দেয়া সম্ভব না’।

দেশটির রাজধানী আম্মান ছাড়াও আকাবা, আলদুলাল, ইরবিদ, জারকাসহ আরও বেশ কিছু শহরে বসবাস করে বাংলাদেশিরা। যারা সেখানে বৈধভাবে আছেন তারা শুধু দুবেলা খেতে পারলেও পাচ্ছেন না অন্যান্ন সুবিধাগুলো। আর যারা অবৈধ তাদেরতো বেঁচে থাকার মত কোনো অবলম্বনই নেই।

এতগুলো বাংলাদেশি মানুষ বিভিন্ন এলাকায় না খেয়ে দিন পার করলেও খবর নেই দূতাবাসের। এখন পর্যন্ত বিপদে পড়া প্রবাসীদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আম্মানস্থ বাংলাদেশ দূতাবাস। তাদের ত্রাণ সহায়তাও দেওয়া হচ্ছে নাশ বলেও অভিযোগ জানিয়েছে বিপদে পড়া বাংলাদেশিরা।

মোবাইলে বাংলাদেশ দূতাবাসের প্রধান মুহাম্মাদ বশিরের সাথে কথা বলার সময় সেখানকার রাষ্ট্রদূত নাহিদা সোবহানের সাথে কথা বলতে সংবাদ মাধ্যমকে নিষেধ করেন তিনি। ৩০ হাজার বাংলাদেশি না খেয়ে আছে কেন? এমন প্রশ্ন করা হলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তবে দায়মুক্তির বাক্য “চেষ্টা চলছে” বলে তিনি কথা এড়িয়ে যান।

করোনার প্রাদুর্ভাবে জার্ডানে মারা গেছেন পাঁচজন। আক্রান্ত ৩২৩ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৭৩ জন। যে কারণে লকডাউন পরিস্থিতির মধ্য দিয়ে দিন পার হচ্ছে সেখানে। অবৈধ যে বাংলাদেশিরা দেশটিতে বসবাস করেন, মূলত সমস্যা পড়েছেন এ কারণেই। অল্প কাজ করতে পারলেও দেশে পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না তারা। হাত খালি থাকায় খাবার সংকটসহ নানা বিপদে আছেন তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর