যুদ্ধে ভেঙে পড়া ইয়েমেনে এবার করোনার থাবা

এবার নতুন করে করোনার কালো দৃষ্টি পড়ল নতুন আরও একটি দেশের উপর। যুদ্ধে বিপর্যস্ত ইয়েমেনে প্রথমবারের মতন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলো। দেশটির দক্ষিণের প্রদেশ হাজরামাউতে এই সংক্রমণটি ধরা পড়েছে। এই এলাকাটি সৌদি আরবের আদর্শের গেরিলাদের নিয়ন্ত্রনে আছে।

যুদ্ধে ইতোমধ্যেই ভেঙে পড়েছে অর্থনীতি, চিকিৎসাখাত ছাড়াও সকল ক্ষেত্র। এমন অবস্থায় দেশটিতে মহামারি এই রোগ খুব ভয়ংকর আকার ধজারণ করেবে বলে আশংকা প্রকাশ করা হচ্ছে।

গত ৫ বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের শিকার ইয়েমেনের যুদ্ধ করার ক্ষমতা থাকলেও নেই অদৃশ্য এই ভাইরাসের বিরুদ্ধে অস্ত্র ধারন করা এত ক্ষমতা।

দেশটির স্থানীয় গভর্নর ফারাক আল-বুশনি তার ফেসবুক পেইজে বলেছেন, ওই এলাকা আংশিক কারফিউয়ের অধীনে থাকবে এবং বন্দরের সবাইকে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর