করোনা ভাইরাসে ধ্বস নামা নিউ ইয়র্ক শহরে পরিচয়হীন লাশগুলোকে একসাথে গণকবরে পুঁতে দেয় হছে। মৃতের সংখ্যা খুব দ্রুত বাড়তে থাকায় লাশের সৎকার করতে দেরী করছে না কর্তৃপক্ষ। বড় গর্ত করে একত্রে শত শত কফিন রেখে তা মাটিচাপা দিয়ে দিছে কর্মীরা এমন কিছু ছবি ইতোমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
বিবিসির এক খবরে বলা হয়, নিউ ইয়র্কের হার্ট আইল্যান্ডে একটি বড় গর্তে লাশের কফিন ফেলতে দেখা যায় নিরাপত্তা কর্মীদের। যেসব লাশের কোনো পরিচয় জানা যায় না, বা যাদের পরিবার শেষকৃত্যের খরচ বহন করতে পারে না, তাদের লাশ এভাবেই পুতে ফেলা হয়
বর্তমানে বিশ্বের যেকোনো দেশের তুলনায় নিউ ইয়র্কে এই রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ এই শহরে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৮৪৪ জন মারা গেছেন।
বিবিসির খবরে আরও বলা হয়, ১৫০ বছর ধরেই বেওয়ারিশ লাশ কবর দেওয়া হয় হার্ট আইল্যান্ডে। সচরাচর সপ্তাহে একদিন এখানে লাশ কবর দেয়ার কাজ হতো। কিন্তু এখন সপ্তাহে ৫ দিন লাশ পুতে ফেলার কাজ চলে। প্রতিদিন প্রায় ২৪ জনকে এখানে কবর দেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এসজে