দেশের এ কঠিন সময়ে ডাক্তারদের বলা হয় যোদ্ধা। কেননা তারা সামনে থেকেই করোনা ভাইরাস মোকাবিলায় কাজ করছেন। কিন্তু উল্টো চিএ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। উক্ত হাসপাতালের কর্মকর্তা (সহকারী সার্জন) ডাঃ মিনজিয়া রহমান ছুটি বিহীন দীর্ঘ দিন তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করলেও স্বাস্থ্য বিভাগ এ ছুটির প্রযেজ্য নয়। অথচ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫১ শয্যা বিশিষ্ট হাসাপাতালের ডাঃ মিনজিয়া বিনা ছুটিতে দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায় ডাঃ মিনজিয়া রহমান সহকারী সার্জন হিসেবে গোয়ালন্দ উপজেলায় গত বছর ১২ ডিসেম্বর যোগদান করেন।
ডাঃ মিনজিয়া রহমানের এই অনুপস্থিতি বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, কর্তৃপক্ষ গত ২৫ মার্চ তাকে কারণ দর্শাতে নোটিশ প্রদান করেছে। এ সময় তিনি আরো বলেন, নোটিশ প্রদান করার পরও শুক্রবার পর্যন্ত তিনি কর্মস্থলে উপস্থিত হননি।
উপজেলা হাসপাতাল সূত্র জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত ২৫ মার্চ চিকিৎসক কর্মকর্তা ডাঃ মিনজিয়া রহমান এর কাছে অনুপস্থিতির বিষয়ে জানতে চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের বিনা অনুমতিতে ২১ মার্চ থেকে মিনজিয়া রহমান কর্মস্থলে কেন অনুপস্থিত রয়েছেন তার কারণ দর্শানোর কথা বলা হয় এবং তাকে কাজে যোগদান করার কথাও বলা হয় । সেই সাথে তার ব্যক্তিগত ফোনে কার্যালয়ে আসতে যোগাযোগ করা হলেও তিনি আসতে অপারগতা প্রকাশ করেন।
কেএ/বার্তাবাজার