আ. লীগ নেতার গোডাউন থেকে ৭৪ বস্তা চাল জব্দ করলেন ম্যাজিস্ট্রেট

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলালের গোডাউন থেকে রকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদা বেগম সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে

এসময় বাজারে সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলালের গোডাউনের তালা ভেঙে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৭৪ বস্তা চাল জব্দ করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার মাহমুদা বেগম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা বাজারে হাবিবুর রহমান দুলালের গোডাউন থেকে ৭৪ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে। চালগুলো সরকারী হেফাজতে নেয়া হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর