সময়ের সাখে বাংলাদেশে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। যার মধ্যে সবচাইতে বেশী ঢাকাতে। পিছিয়ে নেই চট্রগ্রামও। নতুন করে দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে শহরটিতে। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে গণমাধ্যম কে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।
বলা হয়, চট্টগ্রামে একশো জনের অধিক নমুনা পরীক্ষার মধ্যে দুইজনের পজেটিভ এসেছে। আক্রান্ত দুজন রোগীই পুরুষ বলে জানান তিনি । একজনের বয়স ৩৫ বছর ও অন্যজনের বয়স ৫০ বছর বলে জানানো হয় ।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ৩ এপ্রিল, চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় নগরীর দামপাড়ায়। এর দুদিন পরেই ৫ এপ্রিল, শনাক্ত হয় প্রথম করোনায় আক্রান্ত রোগীর ছেলে। সর্বশেষ গত বুধবার নগরীরর সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড উপজেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হয়।
কেএ/বার্তাবাজার