করোনা ভাইরাসের মধ্যেও থেমে নেই বরগুনার ইয়াবা ব্যবসায়ীরা

করোনা ভাইরাসের মধ্যেও থেমে নেই বরগুনার ইয়াবা ব্যবসায়ীরা। ভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার পথে পুলিশের চেকপোষ্টে ইয়াবা বিক্রেতা গোপাল সাহা নামের এক যুবককে আটক করেছে বেতাগী উপজেলার চান্দখালী তদন্ত কেন্দ্রের পুলিশ ।

বৃহস্পতিবার রাত নয়টায় ইয়াবা ব্যবসায়ী চন্দখালী থেকে ইয়াবা নিয়ে যাওয়ার সময় চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুস সালাম, এস আই হারুন, এ এস আই নুরুল ইসলাম, এবং তার সঙ্গীয় ফোর্স আবু সাঈদ, ও জুয়েল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।জানা গেছে, চান্দখালী বাজারের পুলিশ চেকপোষ্টে এর সামনে থেকে মোটরসাইকেল করে যাওয়ার সময় তার গতিবেগ সন্দেহ হলে মোটরসাইকেল থামিয়ে তার দেহ তল্লাশি করলে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গোপাল সাহা বরগুনা ব্রাঞ্চ রোডের বালিকা বিদ্যালয় সড়কের মৃত অধীর সাহার ছেলে।

এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোঃ আবদুস সালাম বলেন, গোপাল সাহা দীর্ঘদিন যাবৎ এ মাদক ব্যবসার সাথে জড়িত। তার নামে বেশ কয়েকটা মাদক ও জুয়ার মামলা রয়েছে। আমরা চেকপোস্টের মাধ্যমে সন্দেহ মূলক ভাবে তাকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ জব্দ করি। ইতিমধ্যে গোপালের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। পরে তাকে বেতাগী থানায় সোপর্দ করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর