সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেক বের হওয়া যাবে না

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘোষিত সরকারি ছুটির দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। বৃস্পতিবার রাত ৯টার দিকে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

দুপুরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল সন্ধ্যা ৬টার পর বের হলে আইনি ব্যবস্থা নেয়া হবে। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে কয়টা পর্যন্ত বের হওয়া যাবে না তা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, সাংবাদিকদের বিষয়েও একটি অস্পষ্টতা আছে জারি করা হয়েছিল প্রজ্ঞাপনে।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান, প্রজ্ঞাপনে দুইটি বিষয়ে অস্পষ্টতা আছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা থেকে কয়টা পর্যন্ত বের হওয়া যাবে না তা উল্লেখ করে পরিষ্কার করা হবে, অর্থ্যাৎ ‘সকাল ৬টা পর্যন্ত’ যোগ করা হবে।

এদিকে, জনপ্রশাসনের প্রজ্ঞাপনে সাংবাদিকদের বিষয়ে শুধু ‘সংবাদপত্র’ উল্লেখ করা হয়েছে। এখানে ‘গণমাধ্যম’ শব্দটি যোগ করা হবে। যাতে প্রিন্ট ও ইলেকট্রনিক সব গণমাধ্যমকেই বুঝানো হবে।

সচিব বলেন, আগামীকাল শনিবার সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় গত ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী টানা ছুটি চলছে। এর মধ্যে তিন দফা ছুটি বাড়ানো হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর