ভারতে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার বিএম জামাল হোসেনের খাদ্যসামগ্রী বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে নভেল করোনা (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাবে
অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার বিএম জামাল হোসেন।

আজ শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার নিজ এলাকা শুকতাইলের গোলাপাড়ায় নিজ অর্থায়নে তার পক্ষ থেকে প্রায় ৫০টি অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে প্রত্যেকের বাড়ি-ঘরে পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে মুঠোফোনে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস(কোভিড-১৯) এর প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট অবস্থা নিরসনকল্পে যেসব দিনমজুর, খেটে-খাওয়া কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য নিজস্ব উদ্যোগে আমার এই ক্ষুদ্র প্রয়াস।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর